হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে তাঁকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। বর্তমানে মন্ত্রী নগরীর আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যান মন্ত্রী। পরিদর্শন চলাকালে হঠাৎ অসুস্থতা অনুভব করলে দ্রুত তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট নগরীতে পাঠানো হয়। বর্তমানে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে মন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট নগরীতে পাঠানো হয়েছে।

মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চিকিৎসকদের বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।

সর্বশেষ