দেশের নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। রোববার (৮ নভেম্বর) এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

- Advertisement -

নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে বিদায়ী পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হচ্ছেন সালাহউদ্দিন নোমান। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আসাদ আলম সিয়ামকে বিদায় জানানো হয়। একই অনুষ্ঠানে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে সালাহউদ্দিন নোমানকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

আসাদ আলম সিয়াম ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন দায়িত্বে তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দেবেন।

অন্যদিকে সালাহউদ্দিন নোমান চৌধুরী এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি এ দায়িত্বে নিয়োজিত ছিলেন। সম্প্রতি তাকে জাতিসংঘের মিশন থেকে দেশে ফিরিয়ে এনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদরদপ্তরে সংযুক্ত করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরেও প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এর আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই অভিজ্ঞ কূটনীতিক।

কূটনৈতিক অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন সালাহউদ্দিন নোমান চৌধুরীর নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিবর্তন আসছে। এখন থেকে দেশের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন, আন্তর্জাতিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তিনি।

সর্বশেষ