spot_imgspot_img

বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রথম স্কোয়াডে চমক, বাদ ৪

স্পোর্টস ডেস্ক :
spot_img

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ের প্রায় দুই মাস পর আবারও মাঠে নামতে যাচ্ছে স্পেন। আসন্ন উয়েফা নেশনস লিগকে সামনে রেখে প্রথমবারের মতো স্কোয়াড ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। বিশ্বকাপজয়ী ২৬ সদস্যের দল থেকে এবার বাদ পড়েছেন চারজন।

- Advertisement -

বিশ্বকাপের মূল দলটির বেশিরভাগ খেলোয়াড়কেই ধরে রেখেছেন দে লা ফুয়েন্তে। তবে চোট, অবসর ও পারফরম্যান্সের কারণে এসেছে কয়েকটি পরিবর্তন।

স্কোয়াডে বড় পরিবর্তন এসেছে গোলরক্ষক পজিশনে। ডান হাঁটুর চোটের কারণে বাদ পড়েছেন বার্সেলোনার গোলরক্ষক হোয়ান গার্সিয়া। তার জায়গায় দলে ফিরেছেন ইন্টার মিলানের গোলরক্ষক হোসেপ মার্তিনেজ। ২০২১ সালের জুনের পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি তিনি।

রাইট-ব্যাক পজিশনেও পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া মার্কোস ইয়োরেন্তের জায়গায় দলে ডাক পেয়েছেন এরিক গার্সিয়া। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এই পজিশনে এখন পর্যন্ত প্রতিটি মিনিট খেলেছেন তিনি।

এদিকে বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার দীন হুইসেন ফিরেছেন স্পেনের স্কোয়াডে।

চোটের কারণে এবার জায়গা হয়নি বার্সেলোনার মিডফিল্ডার গাভিরও। বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে খেললেও পরবর্তী সময়ে চোটের কারণে দল থেকে ছিটকে যান তিনি। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পাওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞাও বহাল রয়েছে তার।

অন্যদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন বার্সেলোনার মিডফিল্ডার ফারমিন লোপেজ। মৌসুমের শেষ ম্যাচে পায়ের চোটের কারণে বিশ্বকাপের দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।

সবচেয়ে বড় চমক এসেছে আক্রমণভাগে। বাদ পড়েছেন বোরহা ইগলেসিয়াস। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন এসপানিওলের ফরোয়ার্ড রবার্তো ফার্নান্দেজ।

নেশনস লিগে স্পেন প্রথমে ওয়েম্বলিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে। এরপর ২৯ সেপ্টেম্বর ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা। ৩ অক্টোবর ওভিয়েদোতে প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র। এরপর আবারও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে এই পর্ব।

স্পেনের স্কোয়াড

গোলরক্ষক: উনাই সিমন, দাভিদ রায়া, হোসেপ মার্তিনেজ।

ডিফেন্ডার: পেদ্রো পোরো, এরিক গার্সিয়া, পাও কুবর্সি, লাপোর্তে, ভিভিয়ান, দীন হুইসেন, কুকুরেয়া, গ্রিমালদো।

মিডফিল্ডার: রদ্রি, জুবিমেন্দি, পেদ্রি, ফাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, দানি ওলমো, বেনা, ফারমিন লোপেজ।

ফরোয়ার্ড: নিকো উইলিয়ামস, ইয়েমেরি পিনো, ওয়ারসাবাল, ফেরান তোরেস, রবার্তো ফার্নান্দেজ, লামিনে ইয়ামাল, ভিক্টর মুনোজ।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ