spot_imgspot_img

মেসি খুবই বিনয়ী, দলকে সবসময় নিজের আগে রাখে: হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক :
spot_img

স্পোর্টস ডেস্ক : অসাধারণ এক মৌসুম কাটিয়ে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন হ্যারি কেইন। তবে ব্যক্তিগত পুরস্কার নিয়ে খুব বেশি ভাবতে চান না বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার।

- Advertisement -

বরং গত মৌসুমের সাফল্য পেছনে ফেলে নতুন মৌসুমে মনোযোগ দিতে চান তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে কেন বলেছেন, গত মৌসুম ছিল তার ক্যারিয়ারের সেরা।

ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৭৩ গোল করেছেন তিনি, যা এক মৌসুমে ইউরোপীয় ফুটবলের ইতিহাসে লিওনেল মেসির ৮২ গোলের পর দ্বিতীয় সর্বোচ্চ।
কেইন বলেন, ‘নিজের সম্পর্কে বেশি কথা বলতে কখনোই পছন্দ করি না।

শুধু বলতে পারি, ব্যক্তিগত ও দলীয়ভাবে গত মৌসুমটা অসাধারণ ছিল। নিঃসন্দেহে এটা আমার জীবনের সেরা মৌসুম।

ব্যালন ডি’অর নিয়ে অবশ্য কোনো প্রত্যাশার কথা বলতে চাননি তিনি। কেইনের ভাষায়, ‘৭৩ গোল করেছি, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এটা নিজেই অনেক কিছু বলে দেয়। এ নিয়ে আমি খুব গর্বিত। যারা আমাকে এই জায়গায় আসতে সাহায্য করেছে, তাদের সবাইকে ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘তবে ব্যালন ডি’অর আমার হাতে নেই। যারা ভোট দেবেন, তারাই সিদ্ধান্ত নেবেন। আমার কাছে গত মৌসুম এখন অতীত। আমি বর্তমান মৌসুম নিয়ে ভাবছি এবং সামনে কী অর্জন করতে পারি, সেটার দিকে তাকিয়ে আছি।’

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের হারের পর লিওনেল মেসির সঙ্গে নিজের সাক্ষাতের কথাও স্মরণ করেছেন কেন। ওই ম্যাচটি তার জন্য কঠিন মুহূর্ত ছিল জানিয়ে তিনি বলেন, মেসির প্রতি তার সবসময়ই গভীর শ্রদ্ধা রয়েছে।

কেইন বলেন, ‘মেসি অসাধারণ একজন খেলোয়াড়। যারা তাকে কাছ থেকে চেনে, তাদের কাছ থেকে শুনেছি তিনি দারুণ একজন মানুষও। আমি তার সঙ্গে মাত্র দুবার কথা বলেছি, কিন্তু আমার কাছে তাকে খুবই বিনয়ী মনে হয়েছে। সে সবসময় নিজেকে নয়, দলকে আগে রেখেছে। আমার মনে হয়, আর্জেন্টিনার সাফল্যের অন্যতম কারণ এটিও।’

সেমিফাইনালের পর মেসিকে আলিঙ্গন করে ফাইনালের জন্য শুভকামনা জানিয়েছিলেন বলেও জানান কেইন। তিনি বলেন, ‘সেদিনের কথা মনে আছে। আমি তাকে জড়িয়ে ধরেছিলাম এবং ফাইনালের জন্য শুভকামনা জানিয়েছিলাম। বিশ্বকাপ শেষ পর্যন্ত আমাদের ভাগ্যে ছিল না। তবে বিশ্বকাপের এটাই বাস্তবতা, সবচেয়ে বড় মঞ্চে সেরা খেলোয়াড়রা একে অন্যের মুখোমুখি হয় এবং শেষ পর্যন্ত একজনকে হারতেই হয়।’

মেসির প্রতি সম্মান দেখানোটা তার কাছে গুরুত্বপূর্ণ ছিল বলেও জানান ইংলিশ অধিনায়ক। কারণ, ফুটবলে দীর্ঘ সময় ধরে মেসি যা অর্জন করেছেন, সেটির প্রতি তার শ্রদ্ধা রয়েছে।

এদিকে সতীর্থ জুড বেলিংহামের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেছেন কেন। ২০২৬ বিশ্বকাপে দুজনের বোঝাপড়াটা বেশ ভালো ছিল জানিয়ে তিনি বলেন, মাঠে ও মাঠের বাইরে তাদের সম্পর্ক শক্ত হয়েছে।

কেইন বলেন, ‘বিশ্বকাপে জুডের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমরা যেভাবে খেলেছি এবং একে অন্যকে বল দিয়েছি, তাতে মাঠে আমাদের দারুণ বোঝাপড়া তৈরি হয়েছিল। মাঠের বাইরেও আমাদের খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। এটা জাতীয় দলের জন্যও ইতিবাচক।’

রিয়াল মাদ্রিদে দ্রুত মানিয়ে নেওয়া বেলিংহামকে নিয়েও খুশি কেন। তিনি জানান, বিশ্বকাপের সময় বেলিংহামের সঙ্গে হোসে মরিনহোকে নিয়ে কিছুটা কথা হয়েছিল।

তার ভাষায়, ‘বিশ্বকাপের সময় মরিনহোকে নিয়ে জুডের সঙ্গে একটু কথা বলেছিলাম। আমি জানতাম, সে মরিনহোকে পছন্দ করবে। আবার এটাও জানতাম, মরিনহো জুডকে পছন্দ করবেন। এখন তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়েছে বলেই মনে হচ্ছে। জুড দারুণভাবে শুরু করেছে। ইংল্যান্ডের দিক থেকে এটা দারুণ খবর’, বলেন কেইন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ