হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে গিয়ে তিনি ভূমিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

- Advertisement -

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাক্ষাৎকালে মির্জা আব্বাস ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন। এ সময় তিনি মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে, গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রক্তস্বল্পতা দেখা দেয়। পরে তাঁকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়।

পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকায় আনা হয়। বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

সর্বশেষ