শ্রমিক অসন্তোষে উত্তপ্ত গাজীপুর, নিরাপত্তায় ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গাজীপুরের পোশাকশিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ ও চলমান বিক্ষোভের মধ্যে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য অতিরিক্ত বিজিবি সদস্য ও নিগাজীপুরে আজ ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেটর্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা ইতিমধ্যে মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন আন্দোলনরত শ্রমিকেরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সড়কে অবস্থান নিতে বাধা দেন। এদিকে বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের দলবদ্ধভাবে কাজে যোগ দিতে দেখা গেছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, সকাল ৮টার কিছু আগে মৌচাক এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রশাসন জানিয়েছে, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি যাতে না হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে।

উল্লেখ্য, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আন্দোলনের অংশ হিসেবে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘটনাও ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও একটি কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এসব ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছে। চলমান অস্থিরতার কারণে বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ