ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ নম্বর বিধি অনুসরণ করে নবনির্বাচিত দুই সদস্যকে শপথ পাঠ করানো হয়। শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে তাঁরা প্রচলিত নিয়ম অনুযায়ী সংসদ সচিবের কক্ষে রাখা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর মধ্য দিয়ে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলো।

