দেশের বিরুদ্ধে আওয়ামী লীগ গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তাঁর দাবি, এ পরিস্থিতিতে দলটির কার্যক্রম মোকাবিলায় বাংলাদেশপন্থী শক্তিগুলোকে রাজপথে ঐক্যবদ্ধ ও শক্ত অবস্থান গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের ষড়যন্ত্র শুরু হয়েছে। পতিত অপশক্তির তৎপরতা মোকাবিলায় বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিগুলোর রাজপথে সক্রিয় ভূমিকা রাখা জরুরি। এ ক্ষেত্রে শক্ত অবস্থান নেওয়ার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে পোশাকশ্রমিকদের আন্দোলন বন্ধ করে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। তিনি বলেন, সরকার শ্রমিকদের দাবি-দাওয়া বাস্তবায়নে কাজ করবে। তাই শ্রমিকদের আন্দোলন থেকে সরে এসে কাজে যোগ দেওয়া উচিত।
রাশেদ খাঁন আরও বলেন, শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাইলেও একটি পক্ষ তাদের সেই সুযোগ নাও দিতে পারে। ওই পক্ষ শ্রমিকদের আন্দোলনকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ কারণে শ্রমিকদের আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ না দিয়ে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান রাশেদ খাঁন।

