রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
- Advertisement -
রামপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল পৌনে ৫টার দিকে বিটিভি ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
ওসি আরও জানান, ঘটনার পর বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

