শ্রমিক আন্দোলন ঘিরে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উসকানি দিয়ে উত্তেজনা সৃষ্টি এবং পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এভাবে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করে কেউ লাভবান হতে পারবে না। একটি কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে।

- Advertisement -

শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, পলাতক একটি শক্তিও আত্মগোপনে থেকে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে। শ্রমিক আন্দোলনের প্রতি বিরোধী দলের সংহতি প্রকাশের বিষয়টি তুলে ধরে তিনি দাবি করেন, এর মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তির সঙ্গে তাদের গোপন সম্পর্কের প্রমাণ পাওয়া যায়।

শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ

পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে সহিংসতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তাঁর দাবি, এসব ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উসকানি দিচ্ছেন। এর মাধ্যমে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা চলছে।

রিজভী আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকেরাও এ ধরনের অরাজকতার সঙ্গে জড়িত। এমনকি প্রতিবেশী দেশ থেকেও উসকানি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রা

সংবাদ সম্মেলনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচিও তুলে ধরেন রুহুল কবির রিজভী।

তিনি জানান, শনিবার (৭ নভেম্বর) রাজধানীসহ দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা করবে বিএনপি।

কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি শোভাযাত্রার উদ্বোধন করবেন।

সর্বশেষ