গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার। জেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনের জন্য তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে তিন প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। এ ছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জেলার নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে কাজ করবেন তারা।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির এই মোতায়েন কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে

