সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কীভাবে ব্যবহার করা হবে, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইরানের নিজের বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর এ বক্তব্যকে কেন্দ্র করে ইরানের দীর্ঘদিনের পরমাণুনীতি পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরান পরমাণু কর্মসূচি নিয়ে আগের অবস্থান থেকে সরে আসবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।
শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের ভেতরেই থাকবে এবং জাতীয় প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করা হবে। তবে কী ধরনের প্রয়োজনের কথা তিনি বলছেন, তা স্পষ্ট করেননি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের অবসানে কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে ইরানের পরমাণু কর্মসূচি অন্যতম প্রধান বাধা হয়ে রয়েছে। ওয়াশিংটনের দাবি, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আগে তেহরানকে নিশ্চয়তা দিতে হবে যে তারা কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না। অন্যদিকে ইরানের অবস্থান, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় নিজেদের পরমাণু কর্মসূচি পরিচালনার অধিকার তাদের রয়েছে।
ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা ও কৃষিসহ বিভিন্ন বেসামরিক প্রয়োজনে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে জানিয়ে আসছে দেশটি। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জারি করা ধর্মীয় ফতোয়াতেও পরমাণু অস্ত্র তৈরি নিষিদ্ধ করা হয়েছিল।
তবে বেসামরিক কাজে ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থেকে সরে আসতে রাজি নয় তেহরান। ১৯৭০ সালে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী দেশ হিসেবে এ অধিকার তাদের রয়েছে বলে

