টঙ্গীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী আটক, পুলিশের কাছে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

- Advertisement -

রোববার (২২ নভেম্বর) রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী। ছাত্রলীগের পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটিতে তিনি উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।

আটকের পর ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের সাবেক এই নেত্রীকে থানায় রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

সর্বশেষ