কুমিল্লায় ডিবির অভিযানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) রাত ৩টার দিকে সদর দক্ষিণ থানার বারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

গ্রেপ্তার মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা আদম আলীর ছেলে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোশাররফ হোসেন মুনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, গ্রেপ্তার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ