spot_imgspot_img
spot_imgspot_img

পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক:
spot_img

ক্রীড়া ডেস্ক:

- Advertisement -

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে শুরুর একাদশ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামের এই ম্যাচে জয় পেলেই নকআউট পর্ব নিশ্চিত হবে লা আলবিসেলেস্তেদের। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করা বর্তমান চ্যাম্পিয়নদের একাদশে এসেছে একটি পরিবর্তন।

ডান পায়ের হ্যামস্ট্রিং চোটের কারণে এই ম্যাচে বেঞ্চে থাকছেন রাইটব্যাক গনসালো মন্তিয়েল। তাঁর পরিবর্তে শুরুর একাদশে খেলবেন নাউয়েল মলিনা। গোড়ালির চোট কাটিয়ে হুলিয়ান আলভারেস পুরোপুরি ম্যাচ ফিট না হওয়ায় আক্রমণভাগে লাউতারো মার্তিনেসের ওপরই আস্থা রাখছেন কোচ লিওনেল স্কালোনি।

উইং পজিশনে নিকোলাস গনসালেসের চেয়ে থিয়াগো আলমাদাকেই বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এছাড়া কাফের চোট কাটালেও নিকোলাস তালিয়াফিকোকে কোনো ঝুঁকি নেননি স্কালোনি। লেফটব্যাক পজিশনে ফাকুন্দো মেদিনাকেই তাই রাখা হয়েছে।

আর্জেন্টিনার একাদশ:

এমিলিয়ানো মার্তিনেস (গোলরক্ষক); নাউয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, আলেক্সিস মাক আলিস্তার, এনসো ফার্নান্দেস, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেস।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ