spot_imgspot_img
spot_imgspot_img

মহাখালীতে পুরোনো ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, মহাখালীতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর পেছনে একটি পুরোনো ভবনে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। একই সঙ্গে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ