spot_imgspot_img

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম।

- Advertisement -

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান কাদের সিদ্দিকী।

অভিনন্দনের জন্য বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, সাক্ষাতের শুরুতে কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাষ্ট্রপতি। এ সময় তারা পরস্পরের কুশলাদি বিনিময় করেন।

সৌজন্য সাক্ষাতে দেশের বিভিন্ন বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বঙ্গভবনে এ সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয় বলে জানিয়েছে রাষ্ট্রপতির প্রেস উইং।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ