নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুর ও ওই জমিতে হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
ওসি গিয়াস উদ্দিন জানান, মূল পরিকল্পনাকারী শাহরিয়ারকে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বর্তমানে থানায় নেওয়া হচ্ছে।
এর আগে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।




