চাঁদ দেখা নিয়ে আজ বৈঠকে বসছে জাতীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক
spot_img

১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণে আগামীকাল রোববার (১১ অক্টোবর) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা ৬টায় এ সভা অনুষ্ঠিত হবে।

- Advertisement -

শনিবার (১০ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে মাসের তারিখ নির্ধারণ করা হবে।

এদিকে দেশের কোথাও পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

চাঁদ দেখার তথ্য জানাতে ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো—০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

এ ছাড়া চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও জানানোর অনুরোধ করা হয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় প্রাপ্ত তথ্য পর্যালোচনার মাধ্যমে ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণ করা হবে।

সর্বশেষ