হেবরনে বন্দুকযুদ্ধে প্রাণ গেল ইসরায়েলি সেনার

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে গোলাগুলির ঘটনায় ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় দুই ফিলিস্তিনিকে হত্যার কথাও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

- Advertisement -

শুক্রবার (২৩ অক্টোবর) ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১৪-এর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, হেবরনে গোলাগুলির ঘটনায় ইসরায়েলি বাহিনীর উদ্ধারকারী দলের এক সদস্য নিহত হন। নিহত ওই সেনা ‘আরি ৭৭৫’ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তার পদমর্যাদা ছিল ফার্স্ট সার্জেন্ট।

অন্যদিকে, হেবরন শহরে দুই ফিলিস্তিনিকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, অবৈধ তেলেম বসতির কাছে রিজার্ভ সেনাদের একটি ব্যাটালিয়ন হামলার শিকার হওয়ার পর এ ঘটনা ঘটে।

হেবরনের এ ঘটনার বিস্তারিত পরিস্থিতি এবং গোলাগুলির সূত্রপাত সম্পর্কে প্রতিবেদনে আরও তথ্য জানানো হয়নি।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ