সাতকানিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ২, বাসে আগুন

মো.রাকিব
spot_img

মো.রাকিব, চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মৌলভীর দোকান এলাকায় ইকবাল কনভেনশন হলের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

- Advertisement -

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনায় জড়িত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতকানিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ ছাড়া আরেকটি গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে কেরানীহাট থেকে মৌলভীর দোকান পর্যন্ত মহাসড়কে অবরোধ সৃষ্টি হয়েছে। পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে সংঘর্ষ চলমান থাকায় ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

বিস্তারিত আসছে…

সর্বশেষ