রাজধানীতে পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩৩

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পোশাকশ্রমিকের ছদ্মবেশ ধারণ করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপি এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পোশাকশ্রমিকের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

সর্বশেষ