সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নারী-শিশুসহ প্রাণ গেল ৭ বাংলাদেশির

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত বাংলাদেশিরা একটি যানবাহনে করে মদিনা থেকে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে যানবাহনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল। তারা নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের নাম-পরিচয় ও অন্যান্য তথ্য নিশ্চিত করতে কাজ শুরু করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

কনস্যুলেটের কর্মকর্তারা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ