পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে বাম পা হারানো বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

- Advertisement -

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে নিজেই কৃত্রিম পা (প্রস্থেটিক লিম্ব) তুলে দেন প্রধানমন্ত্রী। বিএনপির মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাম পা না থাকায় স্বাভাবিক চলাফেরা করতে পারছিলেন না আব্দুর রহিম। দৈনন্দিন কাজকর্মেও তাঁকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হতো। চলাফেরার সক্ষমতা ফিরিয়ে আনা এবং তাঁকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই কৃত্রিম পা সংযোজনের উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে কৃত্রিম পাটি আব্দুর রহিমের কাছে হস্তান্তর করেন। দীর্ঘদিনের শারীরিক সীমাবদ্ধতা কাটিয়ে কৃত্রিম পায়ের সহায়তায় তিনি আবারও চলাফেরার সক্ষমতা ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আব্দুর রহিম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে তিনি তাঁর বাম পা হারান বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ