শুটিংয়ের মাঝেই না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

বিনোদন ডেস্ক :
spot_img

বিনোদন ডেস্ক : ছোট পর্দার নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার সময় হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

- Advertisement -

জানা গেছে, বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন সোহেল খান। শুটিং চলাকালে হঠাৎ হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল। তবে তাঁর মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোহেল খানের আকস্মিক মৃত্যুর খবরে দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ