পীরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৫ আগস্ট কর্মসূচি পালন ও নাশকতার চেষ্টাসংক্রান্ত একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

- Advertisement -

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের জগথা এলাকার ‘জয় বাংলা’ নামক স্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে গোলাম রব্বানীকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গোলাম রব্বানীর বিরুদ্ধে গত ১৫ আগস্ট কর্মসূচি পালন এবং নাশকতার চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি আরও জানান, রোববার তাঁকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান থাকবে।

সর্বশেষ