spot_imgspot_img

চট্টগ্রামের পাহাড়তলীতে চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা  

নিজস্ব প্রতিবেদক
spot_img

মো.রাকিব:
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, পোড়া তেল ব্যবহার, ক্ষতিকর উপাদান বিক্রি ও ভেজাল পণ্য বাজারজাতের অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ৮৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

- Advertisement -

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে দেখা যায়, অপরিচ্ছন্ন পরিবেশে চানাচুর, বুট ভাজাসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল। একই সঙ্গে খাদ্য তৈরিতে পোড়া তেল ব্যবহারের অভিযোগে লোকনাথ ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া খাদ্যপণ্যে ব্যবহারের জন্য ক্ষতিকর কেওড়া জল বিক্রির অভিযোগে মেসার্স কাউসার এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ বিক্রির দায়ে ফেনী স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে তৃতীয় পক্ষের কাছ থেকে ঘি সংগ্রহ করে সেটিকে নিজেদের উৎপাদিত পণ্য হিসেবে বাজারজাত করার অভিযোগে আর এন সুপার বাঘাবাড়ি ঘি প্যাকেটজাতকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি নিরাপদ খাদ্যসংক্রান্ত আইন ও বিধিবিধান অনুসরণের নির্দেশ দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্যসংক্রান্ত নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। ভোক্তাদের জন্য ক্ষতিকর বা অনিরাপদ খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, অভিযানে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ