মিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
spot_img

রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করার অভিযোগে তানভীর জোমাদ্দার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

- Advertisement -

গ্রেপ্তার তানভীর জোমাদ্দার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত শনিবার মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন তানভীরও। পরিদর্শনের একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে তাঁর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রায় ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সামনে আসার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করতে তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে মিরপুরে অভিযান চালিয়ে তানভীর জোমাদ্দারকে গ্রেপ্তার করা হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে ঘিরে ছিলেন পুলিশ সদস্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাঁদের পাশ কাটিয়ে তানভীরকে প্রধানমন্ত্রীর পেছনে যেতে এবং একপর্যায়ে তাঁর কাছাকাছি পৌঁছাতে দেখা যায়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গত শনিবার প্রধানমন্ত্রী মিরপুরে ফুটপাত পরিদর্শনে গেলে ওই ছাত্রলীগ নেতা তাঁকে অনুসরণ করেন। ঘটনার ভিডিও যাচাই-বাছাই করে তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফলাফল সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সর্বশেষ