ম্যান্ডেলার স্মৃতিবিজড়িত রবেন আইল্যান্ড কারাগার ঘুরে দেখলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার স্মৃতিধন্য ঐতিহাসিক রবেন আইল্যান্ড কারাগার পরিদর্শন করেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

- Advertisement -

শুক্রবার (৬ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উপকূলে অবস্থিত ঐতিহাসিক এ দ্বীপে যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে তার এ পরিদর্শনের আয়োজন করা হয়।

রবেন আইল্যান্ড দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। বর্ণবাদী শাসনামলে রাজনৈতিক বিরোধীদের বন্দি রাখার জন্য দ্বীপটিতে কারাগার গড়ে তোলা হয়েছিল। এই কারাগারেই জীবনের দীর্ঘ ১৮ বছর বন্দি ছিলেন নেলসন ম্যান্ডেলা।

দীর্ঘদিনের কারাবাস ও নির্যাতনের স্মৃতি বহনকারী রবেন আইল্যান্ড পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকার মুক্তিসংগ্রাম, গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতীক হয়ে ওঠে। দেশটির স্বাধীনতার ইতিহাসে দ্বীপটির গুরুত্ব অপরিসীম।

ঐতিহাসিক এই কারাগার পরিদর্শনের মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী সংগ্রাম এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগের স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখলেন।

সর্বশেষ