বনানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

- Advertisement -

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরা।

দিবসটি উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট। এ ছাড়া বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্যও প্রদর্শনীতে অংশ নিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে কুচকাওয়াজ ও বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আয়োজনকে বিশেষ মাত্রা দিয়েছে।

সর্বশেষ