গোপালগঞ্জে বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেলের দুই আরোহীর

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

- Advertisement -

নিহতরা হলেন খুলনার শিরোমণি এলাকার মো. তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মুনতাসির মাহমুদ জানান, ঢাকা থেকে খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাস সোনাশুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দুর্ঘটনার কারণ ও এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ