গোপালগঞ্জে বিজিবির দুই ব্যাটালিয়ন মোতায়েন, বাড়তি সতর্কতা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে থেকে দায়িত্ব পালন করা এক ব্যাটালিয়নের সঙ্গে নতুন করে আরও এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন করা হচ্ছে। ফলে জেলাটিতে মোট দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

- Advertisement -

শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে জেলায় ২৭ থেকে ২৯ প্লাটুন বিজিবি সদস্যের সমন্বয়ে একটি ব্যাটালিয়ন মোতায়েন ছিল।

নতুন করে মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

বিজিবি জানায়, জেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার নির্দেশনাও রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে অতিরিক্ত এই বাহিনী মোতায়েন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ