রাজধানীতে দুই বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ভাটারা থানার নূরের চালা বোটঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

- Advertisement -

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইয়াসিন ও মো. রুহুল।

বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নূরের চালা বোটঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ভাটারা থানা পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে অস্ত্র ও গুলিসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তবে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের উৎস, সেগুলো কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল এবং গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ