পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগের মশাল মিছিল, ধাওয়া দিয়ে চারজনকে আটক

নিজস্ব প্রতিবেদক :
spot_img

পটুয়াখালীর কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মিছিলের পর ধাওয়া দিয়ে চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা যায়, মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি তামিমের নেতৃত্বে একদল নেতাকর্মী মহাসড়কে মশাল মিছিল বের করেন। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এ মিছিলের খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে জড়ো হন। পরে মিছিলকারীদের ধাওয়া করে চারজনকে আটক করা হয়। পরে তাদের মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনার পর মহিপুর সদর ও সেতু সংলগ্ন এলাকায় অবস্থান নেন শত শত বিএনপি নেতাকর্মী। তারা নাশকতা প্রতিরোধ এবং আওয়ামী লীগের কার্যক্রম ঠেকানোর কথা জানান। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি মিছিলের পর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চারজনকে আটক করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্য ব্যক্তিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহিপুর থানা পুলিশ তৎপর রয়েছে।

সর্বশেষ