spot_imgspot_img
spot_imgspot_img

সিএমপির তালিকার শীর্ষে ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ পিচ্চি জাহেদ ধরা

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রকাশিত ‘দুষ্কৃতকারীর’ তালিকার শীর্ষে থাকা ‘পিচ্চি জাহেদ’ ধরা পড়েছে সাতকানিয়ায়। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড় টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

- Advertisement -

এ সময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধারের কথাও জানানো হয়েছে।

পিচ্চি জাহেদের প্রকৃত নাম জাহিদুল ইসলাম।

সেনাবাহিনী জানিয়েছে, গ্রেপ্তার পিচ্চি জাহিদ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদক কারবারে জড়িত। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

সেনাবাহিনীর ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি জানান, পিচ্চি জাহেদকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক বলেন, জাহেদের বিরুদ্ধে থানায় একটি অস্ত্র ও দু’টি মাদক মামলা রয়েছে। তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ