spot_imgspot_img
spot_imgspot_img

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

ক্রীড়া ডেস্ক
spot_img

ক্রীড়া ডেস্ক: চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ঘানার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের হ্যারি কেইনের ওপর ‘অভিশাপ’ দিয়ে ‘ভাইরাল’ হন ঘানার তান্ত্রিক নানা কওয়াকু বোনসাম। এবার আর্জেন্টিনাকে নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। তার দাবি, কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা।

- Advertisement -

শনিবার (০৪ জুলাই) মায়ামিতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা–কেপ ভার্দে রাউন্ড অব থার্টি টুর ম্যাচ। গ্রুপ পর্বের সব ম্যাচে সহজে জেতা আর্জেন্টিনা এ ম্যাচে হারবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন সেই তান্ত্রিক। তিনি বলেছেন এভাবে, ‘শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’

এর আগে হ্যারি কেইনকে নিয়ে নানা কওয়াকু বোনসাম বলেছিলেন, ‘আমি কেইনের ওপর কাজ করছি। আমি তার বড় কোনো ইনজুরি চাই না। তবে আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ করব।’

ম্যাচ শেষে সেই তান্ত্রিক দাবি করেন, ‘আমিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক। এবার আমি হ্যারি কেইনকে মুক্ত করে দেবো, যাতে সে পরের ম্যাচেই গোল করতে পারে। কেইন আমার শত্রু নয়, শিগগিরই আমার এক সন্তানের নাম আমি হ্যারি রাখব।’
তার সেই কথা মিলেও যায়। পরের ম্যাচে পানামার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ ব্যবধানের জয়ে ঠিকই গোল পান কেইন।

এরপর থেকে কওয়াকু বোনসামকে নিয়ে পুরো বিশ্বব্যাপী আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। আর্জেন্টিনাকে নিয়ে করা মন্তব্য কতটা সত্যি হয়, দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ