spot_imgspot_img

লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর লালমাটিয়া থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ার মীনাবাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।

- Advertisement -

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় ছাত্রদল নেতাদের সহযোগিতায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। আটকের সময় ধস্তাধস্তির ঘটনায় তিনি সামান্য আহত হন।

৬৯ বছর বয়সী আজিজুল হক হৃদরোগে আক্রান্ত বলে জানিয়েছে পুলিশ। আটকের পর তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনা করে পুলিশি পাহারায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, আজিজুল হককে আটকের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাবেক এই সংসদ সদস্যকে আটকের পর লালমাটিয়া এলাকায় কোনো ধরনের উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খন্দকার মো. আজিজুল হক আরজু ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ