spot_imgspot_img

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে ভয়াবহ আগুন, ৬৯ জনকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের ডেগির চালা এলাকায় ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

- Advertisement -

এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া ৬৯ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে মেট্রিক্স গার্মেন্টস ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পান কর্মীরা। খবর পাওয়ার এক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ঘটনাস্থলটি সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।

ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে আগুন নেভানোর কাজে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ জানতে কাজ করছে ফায়ার সার্ভিস।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ