spot_imgspot_img

বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
spot_img

ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

সভায় প্রকল্পের বর্তমান অবস্থা, বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা এবং কাজ এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রকল্পের পরিকল্পনা পুনর্মূল্যায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার জন্য বাস্তবভিত্তিক সময়সীমা নির্ধারণ করতে হবে।

ইনার সার্কুলার রিং রোডের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। প্রকল্প বাস্তবায়নে অযথা বিলম্ব যাতে না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সভায় সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ