হিমছড়ি সৈকতে সাগরে ডুবে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুজন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন তিন পর্যটক। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

বুধবার (২১ অক্টোবর) বিকেলে কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, একদল পর্যটক সমুদ্রে গোসল করতে নামলে প্রবল ঢেউ ও স্রোতের কবলে পড়েন। এতে কয়েকজন সাগরের পানিতে ভেসে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় একজনকে জীবিত উদ্ধার করা হয়। তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো দুজনের সন্ধান মেলেনি। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে।

এদিকে, নিহত ও নিখোঁজ পর্যটকদের পরিচয়, বাড়ির ঠিকানা এবং কীভাবে তারা সাগরে ডুবে যান, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সাগরের প্রবল ঢেউ ও স্রোতের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ