শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় শূন্য পাসের হার কিংবা অত্যন্ত কম পাসের হার থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জবাবদিহিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানের বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

- Advertisement -

রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ নির্দেশনার কথা জানান তিনি।

পোস্টে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এ বছর পাসের হার শূন্য অথবা আশঙ্কাজনকভাবে কম, সেগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে। এ লক্ষ্যে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, এবার দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।

গত বছর শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। সে হিসাবে এক বছরের ব্যবধানে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।

অন্যদিকে, এ বছর শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ১৩৯টি। পরীক্ষার ফলাফলে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান ও ফলাফল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এ পরিস্থিতিতে শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করতে শূন্য ও নিম্ন পাসের হার থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

সর্বশেষ