আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরাহতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। দুর্ঘটনায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাক জড়িত ছিল বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রাথমিক তথ্যের বরাতে হতাহতের এ সংখ্যা জানায় মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর উদ্ধার ও জরুরি কার্যক্রম শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি সেবাকর্মীদের পাশাপাশি বিশেষায়িত উদ্ধারকারী দল কাজ করছে। হতাহতদের উদ্ধার এবং দুর্ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
তবে কী কারণে এতগুলো যানবাহন একসঙ্গে দুর্ঘটনায় পড়েছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স

