‘আমাকে না দিলে জাহাঙ্গীর ভাইকে দিন’ স্বরাষ্ট্রের দায়িত্ব চেয়ে আসিফের পরপর দুই পোস্ট

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের আগ্রহ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ বিষয়ে রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পরপর দুটি পোস্ট দিয়েছেন তিনি।

- Advertisement -

প্রথম পোস্টে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। তিনি লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

এর কিছুক্ষণ পর দ্বিতীয় পোস্টে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রসঙ্গ টেনে নতুন মন্তব্য করেন তিনি। সেখানে আসিফ মাহমুদ লেখেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?’

দ্বিতীয় পোস্টে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দায়িত্ব পালনের সময় পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’-এর কথাও উল্লেখ করেন এনসিপির এই মুখপাত্র।

আসিফ মাহমুদের ধারাবাহিক দুটি পোস্টে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে তার অসন্তোষের বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিজের সক্ষমতার কথা তুলে ধরার পাশাপাশি বিকল্প হিসেবে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নাম প্রস্তাব করেছেন তিনি।

সর্বশেষ