জামালখান-চেরাগি পাহাড়ে ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান, উচ্ছেদ ২৫ দোকান

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম:
spot_img

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম: নগরের জামালখান সিঁড়ির গোড়া থেকে চেরাগি পাহাড় মোড় পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে বসানো ২৫টি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় বিভিন্ন ধরনের ৩০ প্রজাতির সবজি ও ফলমূলসহ প্রায় ৮ মণ পণ্য এবং একটি তিন চাকার ভ্যানগাড়ি জব্দ করা হয়।

- Advertisement -

মঙ্গলবার (১৭ নভেম্বর) পরিচালিত এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান।

চসিকের জনসংযোগ বিভাগ জানায়, অভিযানে সড়ক ও ফুটপাতের ওপর অবৈধভাবে বসানো দোকানগুলো সরিয়ে দেওয়া হয়। এ সময় জামালখান সিঁড়ির গোড়া এলাকা থেকে জব্দ করা সবজি ও ফলমূল কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়েছে।

নগরের গুরুত্বপূর্ণ এই সড়ক ও ফুটপাত দীর্ঘদিন ধরে দোকানপাটের দখলে থাকায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাকে দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে চসিক।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং নগরের সড়ক ও ফুটপাত অবৈধ দখল থেকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

সর্বশেষ