গাজায় ইসরায়েলি হামলায় হামাস সরকারের শিক্ষা উপমন্ত্রী ও স্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
spot_img

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাস সরকারের শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদা ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চালানো এ হামলায় তাঁরা নিহত হন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

- Advertisement -

ফিলিস্তিনি সংবাদমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলা চলে। ওই হামলাতেই খালেদ আবু নাদা ও তাঁর স্ত্রীর মৃত্যু হয়।

এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাসের একজন জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে লক্ষ্যবস্তু ওই নেতার পরিচয় প্রকাশ করেনি তারা। হামলার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে আইডিএফ।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

সর্বশেষ