বগুড়ায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বগুড়ার শিবগঞ্জে নাশকতার একাধিক মামলার আসামি মোকামতলা ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি আইয়ুব মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর বুধবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

- Advertisement -

গ্রেপ্তার আইয়ুব মন্ডল শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের টেপাগাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের টুকু মিয়ার ছেলে।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, আইয়ুব মন্ডলের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। এসব মামলার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বুধবার (২৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নিজ বাড়িতে অবস্থানের বিষয়টি জানতে পারে পুলিশ।

পরে রাতেই সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, আইয়ুব মন্ডলের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ