খুলনার পাইকগাছায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

খুলনার পাইকগাছায় পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আটজন নন-জিআর, একজন জিআর এবং দুজন সিআর মামলার আসামি।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, নন-জিআর মামলায় গ্রেপ্তার আটজন হলেন উপজেলার আরাজী ভবানীপুর (বাঁকাবাজার) গ্রামের সাত্তার গাজীর ছেলে সাইফুল গাজী (২৮), শহিদুল গাজীর ছেলে শরিফুল গাজী (২৬), আকামত গাজীর ছেলে বকুল গাজী (৩৬), রবিউল গাজীর ছেলে লিটন গাজী (৩৬), মৃত মুনজুর সানার ছেলে নুর সানা (৩৮), মৃত সঠিক সরদারের ছেলে আলাল সরদার (৩৭), মৃত আজিজ সরদারের ছেলে রায়হান সরদার (২৬) এবং কৃষ্ণনগর (কাটাখালী) গ্রামের মিজান সরদারের ছেলে বাবু সরদার (১৯)।

অন্যদিকে, জিআর মামলায় গ্রেপ্তার হয়েছেন পাইকগাছা পৌরসভার সরল গ্রামের শ্যামল মণ্ডলের ছেলে সজিব মণ্ডল। তিনি পৌরসভা ছাত্রলীগের ৪ নম্বর ওয়ার্ডের সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

এ ছাড়া সিআর মামলায় গ্রেপ্তার দুজন হলেন কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে জয়নাল বিশ্বাস এবং প্রতাপকাটি গ্রামের আনসার গাজীর ছেলে আমিন গাজী।

ওসি শেখ আব্দুল আওয়াল কবির জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, বিভিন্ন মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

সর্বশেষ