spot_imgspot_img
spot_imgspot_img

টানা কর্মবিরতি অবরোধে অচল চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক: বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের কর্মবিরতি ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) অবরোধে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর।

- Advertisement -

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করে সংগ্রাম পরিষদ। এর ফলে বন্দর থেকে আমদানি পণ্য ডেলিভারি, কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং বন্ধ হয়ে গেছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবীর বিকেলে বন্দর ভবন চত্বরে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরবর্তী কর্মসূচি জানানোর কথা রয়েছে।

শনিবার থেকে সোমবার আট ঘণ্টা করে কর্মবিরতি পালন হলেও আজ ২৪ ঘণ্টা বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ জানিয়েছে বন্দর ব্যবহারকারীরা।

এদিকে টোল প্লাজায় অবরোধ কর্মসূচি পালন করেছে স্কপ। তপন দত্ত বলেন, বন্দর বিদেশিদের দেওয়া যাবে না। ছয় মাস ধরে দাবি জানাচ্ছি।

সরকার কর্ণপাত করেনি। জনগণের বিরুদ্ধে যাচ্ছে সরকারের সিদ্ধান্ত। এটি জীবন মরণ সমস্যা। এ সময় কমরেড শাহ আলম বলেন, নির্বাচনের মুখে বন্দর শ্রমিকদের রাজপথে ঠেলে দেয়া হয়েছে।

ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার অপতৎপরতা হচ্ছে। ওপেন টেন্ডার হচ্ছে না। ক্ষমতা অপব্যবহার করছে অন্তর্বর্তীকালীন সরকার। এ কর্মকাণ্ড দেশের স্বার্থের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আমেরিকান নৌবাহিনীর চুক্তি আছে, এক্সেস দেবে।

শ্রমিকদের ইচ্ছে নেই রাজপথে থাকার। একটি লাভজনক প্রতিষ্ঠান নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দিতে চায় সরকার। কার স্বার্থে।

স্কপ নেতারা এনসিটি ইজারা প্রক্রিয়া থেকে সরকারকে সরে আসার এবং বন্দর শ্রমিকদের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ