নিজস্ব প্রতিবেদক: প্রায় ৬৮ হাজার টন ডিজেল নিয়ে আরো দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরের হির্নোঙরে ভিড়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যে রাতে জাহাজ দুটি বন্দরে পৌঁছায়। এ জাহাজ দুটিতে ইউনিপ্যাক সিঙ্গাপুরের সরবরাহ করা ‘এমটি টর্ম দামিনি’ ৩৩ হাজার টন এবং ভিটল এশিয়ার ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজটি ৩৫ হাজার টন ডিজেল রয়েছে।
- Advertisement -
বিপিসিরতথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ˆদনিক প্রায় ১১ হাজার টনের বেশি ডিজেল বিক্রি হচ্ছে| ১২ এপ্রিল পর্যন্ত দেশে সরবরাহযোগ্য ডিজেলের মজুত ছিল ১ লাখ ১৯ হাজার টন, যা দিয়ে প্রায় ১০ দিনের চাহিদা মেটানো সম্ভব ছিল| নতুন চালান যুক্ত হওয়ায় মজুত আরও ৪/৫ দিন বাড়বে|




