spot_imgspot_img
spot_imgspot_img

মেসির হ্যাটট্রিকের পর রোনালদো: সর্বকালের সেরা নিয়ে আর সন্দেহ নয়

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক: ফুটবল ইতিহাসের সেরা ফুটবলাকে- লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। এটা নিয়ে বিতর্কের শেষ নেই। কেউ কেউ এগিয়ে রাখছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে। আবার অনেকে পক্ষ নিচ্ছেন পর্তুগিজ সুপারস্টারের। দুজনকে নিয়ে এই বিতর্ককে এবার মেসির পক্ষই নিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের এই বিশ্বকাপজয়ী কিংবদন্তি মেসির প্রশংসায় পঞ্চমুখ হন।

- Advertisement -

কানসাস সিটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ৩-০ গোলের দাপুটে শুরুর পর রোনালদো নাজারিও বলেন, ‘বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করার এবং এই সত্যটি মেনে নেওয়ার সময় এসেছে যে, মেসিই ইতিহাসের সেরা খেলোয়াড়। সে প্রতিটি মৌসুমে এবং বিশ্বকাপে যেভাবে পারফর্ম করে যাচ্ছে, এরপরও তাকে নিয়ে মানুষের মনে সন্দেহ থাকে কী করে? আলজেরিয়ার বিপক্ষের রাতটি ছিল এক অবিস্মরণীয় এবং ঐতিহাসিক রাত, যা ফুটবল ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে।’

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে মেসির ছুঁয়ে ফেলার রেকর্ডের বিষয়ে ব্রাজিলিয়ান রোনালদো বলেন, ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আর যে মানুষটি এই রেকর্ড ভেঙেছে (মেসি), তাতে পৃথিবীর কোনো ফুটবল ভক্তেরই অবাক হওয়ার কথা নয়।’

আর্জেন্টাইন জাদুকর যখন ৩৯তম জন্মদিনের এক সপ্তাহ আগে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকে ভাসছেন, ঠিক একই সময়ে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য রাতটি ছিল চরম হতাশার। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে মাঠে নেমে পর্তুগালকে জয় উপহার দিতে ব্যর্থ হয়েছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। ১-১ গোলে ড্র হওয়া এই ম্যাচে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেন সিআরসেভেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ